উগান্ডা ও ফিলিস্তিনের ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করলো ফেসবুক

১০ ফেব্রুয়ারি, ২০২১ ১২:০৩  
ফেসবুক আরেকধাপে ভুয়া অ্যাকাউন্ট বন্ধের উদ্যোগ নিয়েছে। এই ধাপে যেসব ভুয়া অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে ‘ম্যানিপুলেট’ করা এবং নির্বাচনকে প্রভাবিত করা হয় সেসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। ফেসবুকের সর্বশেষ প্রতিবেদনে উগান্ডা ও ফিলিস্তিনের এমন অ্যাকাউন্ট বন্ধের তথ্য পাওয়া গেছে। উগান্ডার নেটওয়ার্কে থাকা ২২০টি ফেসবুক অ্যাকাউন্ট, ৩২টি পেজ, ৫৯টি গ্রুপ এবং ১৩৯ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, যেসব অ্যাকাউন্ট ও পেজ থেকে পাঁচ হাজারের ডলারের ফেসবুক বিজ্ঞাপনও প্রদান করা হয়েছে। ফেসবুক জানিয়েছে, এই অ্যাকাউন্ট ও পেজ থেকে অন্য ব্যক্তিগের কনটেন্টে কমেন্ট করা হয়, গ্রুপে ম্যানিপুলেট করা হয়, এবং নিজেদের কনটেন্ট অধিক জনপ্রিয় করার চেষ্টা করা হয়। এই অ্যাকাউন্ট ও পেজগুলো সরকারের সংস্থা, দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দ্য গভর্মেন্ট সিটিজেনস ইন্টার‍্যাকশন সেন্টারের সাথে সম্পর্কিত। ফিলিস্তিনের নেটওয়ার্কটির মধ্যে ২০৬টি ফেসবুক অ্যাকাউন্ট, ১৭৮টি পেজ, তিনটি গ্রুপ ও ১৪টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এগুলোতে ৬০ হাজার ৫০০ ফলোয়ার আছে এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে এক হাজার ১০০ ডলারের বিজ্ঞাপন প্রদান করা হয়েছে। ডিবিটেক/বিএমটি